ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসায় তরুণীর বস্তাবন্দি লাশ

crimewatch24
নভেম্বর ৭, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ এলাকার একটি বাসা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

নিহত নারী ছিলেন পেশায় পোশাক শ্রমিক। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক। তিনিও পোশাক শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী গত রোববার রাত থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

নিহতের ভাই মো. হৃদয় খান বলেন, ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে তারা বিয়ে করেন। মেহেদী হাসান (৪) নামে তাদের একটি ছেলে সন্তান আছে। তবে বিয়ের পর থেকে আমার বোনের সঙ্গে আমাদের যোগাযোগ খুব একটা ছিল না।তিনি আরও বলেন, ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদির বাড়িতে রেখে আসা হয়। পুলিশের মাধ্যমে জানতে পারি, ১ অক্টোবর তারা এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

 

 

নিহত সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের মেয়ে। তার স্বামী আশিক মোল্লা একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা।

 

 

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বকশীবাগের একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী সুরভী। পরিবারের অমতে বিয়ে করে তারা এই বাসায় ওঠেন। স্বামীও গার্মেন্টস কর্মী। তিনি বলেন, আমরা ধারণা করছি, তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।