ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাতে হঠাৎ আমেরিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার

crimewatch24
অক্টোবর ১৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন।

 

সোমবার রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।জানতে চাইলে গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম যুগান্তরকে বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে করা হয়েছে।

 

সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। ডিএমপির সিটিটিসির সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন।

 

একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে যুগান্তরকে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট সহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।