ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুলশান-বনানীর ৫ সিসা বারে অভিযান, গ্রেপ্তার ৬

crimewatch24
অক্টোবর ১৭, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গুলশান-বনানীর ৫ সিসা বারে অভিযান, গ্রেপ্তার ৬ গুলশান-বনানীর ৫ সিসা বারে অভিযানে গ্রেপ্তার ৬

ঢাকা: রাজধানীর গুলশান ও বনানী এলাকার ৫টি অবৈধ সিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে অবৈধ সিসা ও সরঞ্জামসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছেএছাড়া আরও দুইজন পালিয়ে গেছেন।

রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদতিনি জানান, শনিবার (১১ অক্টোবর) গুলশানের মনটানা লাউঞ্জ এবং বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মনটানা লাউঞ্জ থেকে ৩ কেজি অবৈধ শিসা, ৫টি সিসা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও সিসা বিক্রির ১২ হাজার ৮৭০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।এ সময় আরও দুইজন পালিয়ে যান।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৭) ও নয়ন হোসেন (২০)।

 

পালিয়ে যাওয়া দুইজন হলেন- আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২)।

 

বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানানো হয়, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখল করা অবৈধ সিসাবারে আসাদের মাঝে তারা নিকোটিন যুক্ত সিসা, বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সরবরাহ করত। তারাসহ গ্রেপ্তার অন্যান্য আসামি ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।