ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

crimewatch24
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় বাকি আছে এক মাসেরও কম। অথচ এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি সরকার। প্যাকেজ ঘোষণা না হওয়ায় হজযাত্রী নিবন্ধনে সাড়া নেই।

সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। দেড় মাসেরও বেশি সময়ে মাত্র এক হাজারের কিছু বেশি হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বিমান ভাড়া নির্ধারিত না হওয়ায় হজ প্যাকেজ ঘোষণা করা যাচ্ছে না। বিমান ভাড়া নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য দরকষাকষি চলছে। দু-পক্ষ ঐকমত্যে পৌঁছাতে না পারলে ভাড়া নির্ধারণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পআগামী বছর হজে যেতে চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের শনিবার (২০ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৬৪১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪০ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। হজ প্যাকেজ ঘোষণা না হওয়ায় অর্থাৎ কত খরচ হবে সেটি নির্ধারিত না হওয়ায় হজযাত্রীরা নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।