ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

crimewatch24
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন দায়িত্বরত সার্জেন্ট আল হেলাল। শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দায়িত্ব পালনকালে মদ ও গাড়ি জব্দ করে গুলশান থানায় হস্তান্তর করেন তিনি।

 

সার্জেন্ট আল হেলাল বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমি সিগন্যালে দায়িত্ব পালন করছিলাম। এর কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার এসে সড়কের আইল্যান্ডে লাগিয়ে দেয়। এতে গাড়ির চাকা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে আমি গাড়ির কাছে এগিয়ে যাওয়ার আগেই চালক পালিয়ে যান।সার্জেন্ট হেলাল আরও বলেন, গাড়ির কাছে গেলে বিকট গন্ধ পাই। সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালিয়ে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করি। পরে গুলশান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তাদের কাছে এই মদ ও গাড়ি হস্তান্তর করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।